বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২০

করোনার ছোবলে বিশ্বজুরে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়াল


বিশ্বজুরে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আর তারই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৬০ জনে।

বাংলাদেশসহ বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।

জনস হপকিন্স ইউনিভার্সিটির জানিয়েছে, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫ লাখ ৯৭ হাজার ৭২ জন।  এদের মধ্যে মারা গেছেন  ২৭ হাজার ৩৬০ জনে। আর চিকিৎসা নিয়ে সেরে উঠেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯৮ জন। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। 

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে।

এদিকে বাংলাদেশে নতুন করে আরও চারজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪৮ জন শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৫ জনের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১