বাংলাদেশের খবর

আপডেট : ২৭ March ২০২০

করোনা থেকে ফিরলেন জেমস বন্ডের নায়িকা


চলমান প্রাণঘাতী করোনা ভাইরাস এখন পুরো বিশ্বের ভিলেন। আর ভিলেনকে কুপোকাত করতে জেমস বন্ডই যথেষ্ট। সাড়ে ছয় দশক ধরে জানা-অজানা শত্রুর হাত থেকে পৃথিবীকে বাঁচিয়ে চলেছেন রুপালি পর্দার এই ব্রিটিশ স্পাই। এবার বাস্তবের করোনাকেও কুপোকাত করলেন বন্ড। তবে ঠিক বন্ড নয়। জেমস বন্ডের নায়িকা ওলগা কুরেলেনকো।

মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ে জিতলেন এই বন্ড গার্ল। তাও আবার হাসপাতালে ভর্তি হয়ে নয়, বাড়িতে থেকেই। অন্তত অভিনেত্রীর এমনটাই দাবি। গত ১৫ই মার্চ সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান এই ফরাশি মডেল ও অভিনেত্রী। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলেও জানান। ২৫শে মার্চের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ!

সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই নিজের স্বাস্থ্যের খবরাখবর দেন ওলগা। তিনি লেখেন, 'আমি এখনও পুরোপুরি সুস্থ। প্রথম সপ্তাহে খুব জ্বর ও মাথাব্য়থা ছিল। বেশিরভাগ সময় বিছানায় বিশ্রাম করেই কেটেছে। দ্বিতীয় সপ্তাহে আর জ্বর ছিল না। কিন্তু একটু সর্দি-কাশির সমস্যা ছিল। খুব ক্লান্তও লাগছিল। দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে এসে আমি পুরোপুরি ঠিক হয়ে যাই। সর্দি-কাশির সমস্যাটাও আর নেই। এখন আমি ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি।'


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১