আপডেট : ২৭ March ২০২০
চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসে স্পেনে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রতি ২ মিনিটে একজনের মৃত্যু হয়েছে। এতে একদিনেই মৃত্যু হয়েছে ৭৬৯ জনের। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনের মাদ্রিদে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্পেনে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু এটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানী মাদ্রিদে ভোর ৪টার দিকে বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বেশকিছু দিন থেকে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন প্রবাসী ওই বাংলাদেশি। পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। প্রবাসী ওই বাংলাদেশি পরিবার নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। বিশ্বে ইতালির পরে স্পেনেই মৃতের সংখ্যা এখন সবচেয়ে বেশি। ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৬৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭৬৯ জনের মৃত্যু হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১