বাংলাদেশের খবর

আপডেট : ২৬ March ২০২০

বাংলাদেশকে শুভেচ্ছা জানালেন জাতিসংঘ মহাসচিব


বাংলাদেশি নাগরিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো এক বার্তায় জাতিসংঘ মহাসচিব এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশটির জনগণকে আমি শুভেচ্ছা জানাই। জাতিসংঘের প্রতিটি সদস্যের স্বতন্ত্র সংস্কৃতি ও ইতিহাস রয়েছে।

আপনার দেশের জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ততা ও আন্তর্জাতিক এজেন্ডা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর টেকসই উন্নয়নের প্রথম দশকে আমরা অবশ্যই বৈশ্বিকভাবে আমাদের লক্ষ্য অর্জনে এগিয়ে যাবো।

বার্তায়, শান্তিপূর্ণ ও টেকসই বিশ্ব গড়ার লক্ষ্যে বাংলাদেশের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১