বাংলাদেশের খবর

আপডেট : ২৪ March ২০২০

করোনা প্রতিরোধে দিনাজপুরে পুলিশের লিফলেট বিতরণ


বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের পুলিশ প্রশাসনের লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর শহরের জিলা স্কুলের সামনের সড়কে বিভিন্ন যানবাহনে যাত্রীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার (এসপি) মো: আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজেম উদ্দীন আহমেদ, মতিয়ার রহমান ও সচীন চাকমা, দিনাজপুর জেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন, পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১