আপডেট : ২৪ March ২০২০
বগুড়ার শেরপুরে হ্যান্ড স্যানিটাইজার (হেক্সিসল) চড়া দামে বিক্রি করায় শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মেসার্স আসমা মেডিকেল স্টোরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এ অভিযান চালায়। জানা যায়, সাধারণ মানুষ করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য স্যানিটাইজার ব্যবহারের জন্য ফার্মেসীগুলোতে কিনতে গেলে কিছু অসাধু ব্যবসায়ীরা চড়া দামে স্যানিটাইজার বিক্রয় করে। এমন সংবাদ পেয়ে স্থানীয় বাসষ্ট্যান্ডে অবস্থিত ড্রাগিষ্ট ও কেমিষ্ট সমিতির সভাপতি মোকারিম হোসেন রবির ব্যবসা প্রতিষ্ঠান আসমা মেডিকেল স্টোরে যায়। সেই দোকানের কর্মকচারীরা ৪০ টাকা দামের হেক্সিসল ১শ ৩০ টাকা বিক্রি করছিল। তাৎক্ষনিক আসমা মেডিকেল স্টোরে ভ্রাম্যামান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, যদি কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পন্য ও স্যানিটাইজারের দাম বেশি নেয় তাহলে তাদের বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১