আপডেট : ২৩ March ২০২০
করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৫০০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। বর্তমান পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বশীল আচরণের আহ্বানও জানান ওবায়দুল কাদের। এছাড়া সরকারের প্রতি আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, ২৫শে মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী সব দিকনির্দেশনা দেবেন। করোনা মোকাবিলায় দেশে লকডাউনের বিষয়ে তিনি বলেন, যখন যে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন, তখন তা নেয়া হবে। তিনি আরো বলেন, বিআরটিসির সব বাসে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীসেবা দিতে নির্দেশ দেয়া হয়েছে। তিনি জানান, পদ্মাসেতু প্রকল্পে কর্মরত চীনারা ফিরে কোয়ারেন্টিন শেষে কাজে যোগ দিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১