বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২০

শৈলকুপায় করোনা সন্দেহে আইসোলেশনে এক শিক্ষার্থী

শিক্ষার্থী তানভীর হোসেন ছবি : বাংলাদেশের খবর


ঝিনাইদহের শৈলকুপায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তানভীর হোসেন (২০) নামের এক শিক্ষার্থীকে শৈলকুপা স্বাস্থ্য কমপেক্স হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরিবার সুত্রে জানা যায়, শিক্ষার্থী তানভীর গত ১৪ মার্চ ঢাকা থেকে শৈলকুপার পৌর এলাকার কাজীপাড়া নানা বাড়ি বেড়াতে আসেন। ২দিন অবস্থানের পর ১৬ মার্চ থেকেই ঠান্ডা, কাশি ও গলা ব্যাথাসহ জ্বরে আক্রান্ত হয় সে। পরে তাকে বাড়ির পৃথক একটি কক্ষে রাখা হয়। এরই মাঝে বিষয়টি জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো: রাশেদ আল মামুন জানান, হাসপাতালের করোনা ভাইরাস আইসোলেশন ইউনিটে বর্তমান রাখা হয়েছে ওই শিক্ষার্থীকে। তার স্বাস্থ্য পরীক্ষা করতে ঢাকা আইইডিসিআর এর নিকট সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। পরীক্ষা-নিরীক্ষার পরই মূলত নিশ্চিত হওয়া যাবে ওই যুবক করোনা আক্রান্ত হয়েছেন কিনা।

তিনি আরো জানান, ওই শিক্ষার্থীর নানার পরিবার ও যাদের সাথে মেলামেশা করছে তাদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শৈলকুপা উপজেলায় বিদেশ থেকে আসা মোট ৭০ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১