বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০২০

করোনা ভাইরাসে আক্রান্তদের ৫ জন সুস্থ


দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে আইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

রোববার (২২ মার্চ) বিকেল সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আগে আক্রান্তদের মধ্যে থেকে ২ জন এবং নতুন আক্রান্তদের মধ্যে থেকে আরও ৩ জনসহ এই ৫ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়।

এদিকে, রোববার (২২ মার্চ) বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ আট হাজার ৫৯২ জনে। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৫ হাজার ৮২৯ জনের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১