আপডেট : ২২ March ২০২০
হবিগঞ্জের মাধবপুরে কমলপুর গ্রামে ঘটা করে ছেলের সুন্নতে খতনা করায় ভ্রাম্যমান আদালত ছেলের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধ অমান্য করে ওই গ্রামের কামাল মিয়া গরু জবাই করে কয়েকশ লোকের খাবার দাবারের আয়োজন করে। খবর পেয়ে রোববার দুপুরে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) আয়েশা আক্তার ওই গ্রামে গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছেন। কমলপুর গ্রামের কামাল মিয়া তার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলের ঘটা করে খতনা করার খবরটি প্রশাসন অবগত হয়ে অনুষ্ঠান না করার নির্দেশ দেন। কিন্তু কামাল মিয়া প্রশাসনের নির্দেশ অমান্য করে গরু জবাই করে বাড়িতে প্যান্ডেল বানিয়ে ছেলের খতনার আয়োজন করেন। এতে কয়েকশ লোকের সমাগম হয়। অনুষ্ঠানে কয়েকজন জনপ্রতিনিধি সহ এলাকার অনেক গন্যমান্য ব্যাক্তিদের দেখে সহকারী কমিশনার ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট বিস্মিত হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়। উল্লেখ্য কারোনা ভাইরাসের কারণে সরকার সারা দেশে সব ধরনের সভা, সমাবেশ, গণ জমায়েত, ধমীয় অনুষ্ঠান করার উপর নিষেধাজ্ঞা জারি করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১