বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০২০

করোনা প্রতিরোধে ওষুধ তৈরি করছে ইরান


বিশ্বব্যাপী চলমান মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ইরান সরকার চীনের ব্যবহৃত একটি ওষুধ উৎপাদন করতে যাচ্ছে বলে পার্স টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আলী রাজ্জাজান এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, ওষুধটির কাঁচামাল এরইমধ্যে ইরানে এসে পৌঁছেছে এবং এগুলো শুল্ক বিভাগ থেকে ছাড়িয়ে আনার পর দুই দিনেরও কম সময়ের মধ্যে ওষুধটির উৎপাদন শুরু করা হবে।

চীনে কোভিড-১৯, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওষুধটি সফল হয়েছে।

রাজ্জাজান বলেন, এটি ভাইরাসরোধী একটি স্বতন্ত্র ওষুধ এবং ইরানে করোনার চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য ওষুধের পাশাপাশি ব্যবহার করা হবে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস নির্মূলের চেষ্টা করছে জানিয়ে রাজ্জাজান বলেন, ইরানের বিশেষজ্ঞরা করোনা মোকাবিলায় এরইমধ্যে যেসব গবেষণা করেছেন, তার ফল বিশ্বের বহু দেশ ব্যবহার করছে।

প্রায় ১০০ কোটি লোক রোববার নিজেদের ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবেন। এখন পর্যন্ত এই ভাইরাসে ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১