বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২০

ভ্রাম্যমান আদালতের অভিযান

কালিয়াকৈরে দ্রব্যমুল্যের দাম বৃদ্ধিতে দশ দোকানিকে জরিমানা


গাজীপুরে কালিয়াকৈর উপজেলার কয়েকটি বাজারে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস বেশি দামে বিক্রির অভিযোগে শনিবার ভ্রাম্যমাণ আদালত দশ দোকানদারকে জেল জরিমানা করেছেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এঅভিযান পরিচালনা করেন।  এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কালিয়াকৈর থানার (ওসি) মোঃ আলমগীর হোসেন মজুমদার ও ওসি তদন্ত মোঃ সানোয়ার জাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রবীর কুমার সাহা, পুলিশ সদস্যরা। 

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপন্য বেশি দামে বিক্রি করছে এমন সংবাদ পেয়ে সফিপুর বাজার এবং জামালপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় ৩টি পিয়াজের দোকান ও ৫টি চাউলের দোকান ও ২টি ঔষদেও দোকানসহ ১০ দোকানদারকে ২লাখ ৩৫হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন জানান, নিত্যপন্যের দাম নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। করোনা আতঙ্ক ছড়িয়ে যাতে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে না পাওে, এজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলার বিভিন্ন  এলাকায় লিপলেট বিতরণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১