বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২০

মুকসুদপুরে বসতবাড়িতে আগুন লেগে ৮ লাখ টাকার ক্ষতি


গোপালগঞ্জের মুকসুদপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের মুন্সী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

স্থানীয় রাঘদী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে । এসময় হাসেম মুন্সীর বসতঘর ও হোছেন মুন্সীর বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং হাছেন মুন্সীর বসতঘরসহ আরো তিনটি ঘর আংশিক পুড়ে যায়। এ অগ্নিকান্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১