বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২০

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিত্যপণ্যের অতিরিক্ত দাম রাখায় ৩ ব্যবসায়ীর জরিমানা 

অতিরিক্ত দাম আদায় করলে ব্যবসায়ীর জরিমানা করা হবে বলে ঘোষণা দিচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়া । প্রতিনিধির পাঠানো ছবি


কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসকে পুঁজি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের  দাম বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছে। আর এসব অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরার পদক্ষেপ নিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শুক্রবার দুপুরে পুলিশের সহায়তায় উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়া ।

বেশি দামে পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে তিন ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বেশি দামে পণ্য বিক্রির অপরাধে চাল ব্যবসায়ী উজ্জ্বল ভৌমিককে ৫ হাজার টাকা, পেঁয়াজ ব্যবাসীয় চান মিয়াকে ২ হাজার এবং নোংরা ও স্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার অপরাধে মুরগী ব্যবসায়ী আবদুল জলিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

মোবাইলকোর্ট পরিচলনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়া- দেশে নিত্য প্রয়োজনীয় চাল-ডাল, আটা-ময়দা , সুজি, তেল, পেঁয়াজ, রসুনসহ সকল প্রকার মালামাল পর্যাপ্ত পরিমাণে হয়েছে বলে ক্রেতা-বিক্রেতাদের জানান। ফলে আতংকিত হয়ে অতিরিক্ত নিত্যপণ্য  ক্রয় ও মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ করেন। এরপর কোনো ব্যবসায়ী বেশি দামে পণ্য সামগ্রী বিক্রি করলে তাদের বিরুদ্ধে মোবাইলকোর্টের অধমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সাবধান করেন। 

হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়া বলেন, করোনা ভাইসরাসে নিত্য পণ্যের সরবারহ নেই বলে গুজব ছড়িয়ে ক্রেতাদের কাছ থেকে চাল,ডাল, পিঁয়াজসহ অন্যন্য নিত্যপণ্য বেশি দামে বিক্রি করছে এমন অভিযোগে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১