বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২০

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রায়পুরায় অতিরিক্ত মূল্য আদায় করায় ৪ ব্যবসায়ীর জরিমানা


করোনা ভাইরাসের আতঙ্কে কেউ যেন দ্রব্য মূল্য বৃদ্ধি করতে না পারে সে লক্ষ্যে রায়পুরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ৪ ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুর হাটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পেঁয়াজ বিক্রেতা মো. ইলিয়াস ও আলাউদ্দিন প্রত্যেকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা, মো. মোস্তফা ও শাহ আলমকে ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং চাউল বিক্রেতা মো. খোকনকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার বলেন, বাজারে নিত্য পণ্যের পর্যাপ্ত মজুদ থাকা সত্বেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাসের প্রভাবে পণ্যের সরবরাহ কম  এমন  দোহাই দিয়ে ক্রেতার কাছ থেকে অতিরিক্ত    মূল্য নেয়ার চেষ্টায় আছে। তাছাড়া ক্রেতারাও করোনা আতংকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত ক্রয় করছেন । এমন পরিস্থিতিতে কোনো  ব্যবসায়ীই যেন ক্রেতার কাছ থেকে পণ্যের অতিরিক্ত  মূল্য আদায় করতে না পারে এবং পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতেই এই অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১