আপডেট : ১৯ March ২০২০
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বিশ্বঐতিহ্য বাগেরহাটের ষাটগুম্বুজ মসজিদ ও সুন্দরবনে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সুন্দরবন পূর্ব বন বিভাগ এই নিষেধাজ্ঞা জারি করেছে। বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিদপ্তরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে ২ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে যেতে পারবেন। সুন্দরবন পূর্ব বনবিভাগের ভিগীয় কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন বৃহস্পতিবার সন্ধায় এই প্রতিবেদককে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানান এই কর্মকর্তা। এদিকে বেসরকারী পর্যায়ে বাগেরহাট সদর উপজেলার বারাকপুরে গড়ে ওঠা জেলার অন্যতম পিকনিক স্পট সুন্দরবন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটও বন্ধ ঘোষণা করা হয়েছে। বাগেরহাট শহরের বিভিন্ন রেস্তারায় জনসমাগম সীমিত করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১