বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০২০

নিষিদ্ধ হল ওয়াজ-মাহফিলসহ সকল সভা-সমাবেশ


ওয়াজ, মাহফিলসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশ বন্ধ করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিকেলে মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় প্রশাসন এ নির্দেশনার কথা জানায়।

বাংলাদেশে করোনা আক্রান্ত সনাক্ত হওয়ার পর থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের জন সমাগম করতে নিষেধ করা হলেও তা মানছেন না অনেকেই।

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছেই। এ অবস্থায় সকলকেই জনসমাগম এড়িয়ে চলতে বারবার সরকারের কাছ থেকে অনুরোধ করা হচ্ছে।

বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এরমধ্যে ৮ হাজার ৯৭০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৯ জন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১