আপডেট : ১৯ March ২০২০
সিরাজগঞ্জের তাড়াশে কলেজ গেট ভেঙ্গে নিহত পরিবারগুলোর পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের নিহত তোজাম্মেল হক, বস্তুল গ্রামের নিহত রাশেদুল ইসলামের এর বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান শোকাহত পরিবারের খোঁজ, খবর নেন ও সমবেদনা জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন। সেই সাথে একটি পরিবার কে দুর্যোগসহনীয় ঘর প্রদানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন,আনন্দ সহ অনেকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১