বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০২০

বাংলাদেশে ৫ হাজার মানুষকে করোনা পরীক্ষা, ফলাফল ২দিন পর


বাংলাদেশে এ পর্যন্ত পাঁচ হাজার মানুষকে করোনা সন্দেহে পরীক্ষা করা হয়েছে। ফলাফল পাওয়া যাবে দুদিন পরে।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।

এর আগে দুপুরে রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান দেশে করোনা ভাইরাসে নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭-তে দাঁড়ালো।

আবুল কালাম আজাদ জানান, নতুন করে আক্রান্ত তিনজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুইজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত।

বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এরমধ্যে ৮ হাজার ৯৭০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৯ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১