বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০২০

নকলায় শিশু ও মহিলাসহ সংঘর্ষে আহত ৭


শেরপুরের নকলায় প্রাইভেটকার-মটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে পৌরশহরের ঢাকা-শেরপুর মহাসড়কের হলপট্রি মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে নকলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় জীবন (২), রতন (৩৫), আনন্দ (১২), আছমা (৩০), আজিম (২), জেসমিন (২৫) কে গুরুতর আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর জন হাবিবুর রহমান নকলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রাইভেটকারটি ও মটরসাইকেলটি জব্দ করে নকলা থানায় নিয়ে আসা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১