আপডেট : ১৮ March ২০২০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরগুনার আমতলী পৌরসভা চত্ত্বরের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন ও মুজিব কর্নারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টায় আমতলী পৌরসভা চত্ত্বরের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যটি উন্মোচন করেন বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি ও জাতীয় সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম), পটুয়াখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার, আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, পটুয়াখালী পৌর মেয়র মোঃ মহিউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম, বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ূন কবির, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ওসি মোঃ আবুল বাশারসহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন। পরে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ অতিথিরা ফিতা কেঁটে আমতলী পৌরসভা কার্যালয়ের একটি রুমে মুজিব কর্নারের উদ্বোধন করেন। উল্লেখ্য আমতলী পৌরসভা ৩২ লক্ষ টাকা ব্যয়ে ও পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমানের সার্বিক তত্ত্বাবধানে পৌর ভবনের সামনে বঙ্গবন্ধুর এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১