বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০২০

গাজীপুরে কোয়ারেন্টিনের একজন করোনাভাইরাসে আক্রান্ত


গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা একজন করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান।

তিনি বলেন, গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এই ব্যক্তিসহ মোট আটজন গাজীপুরে কোয়ারেন্টিনে ছিলেন।

তাদের বেশিরভাগই ইটালি থেকে এসেছেন। আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন।

এ পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১১ জনে। এদিকে, ভাইরাসটি যাতে বেশি ছড়িয়ে না পড়ে সে জন্য সরকারের স্বাস্থ্য বিভাগ সব ধরনের সতর্কতা অবলম্বণ করে চলেছেন।

৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সেসময় তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর।এরপর ১৪ই মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দু'জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান।পরবর্তীতে সোমবার তিনজন এবং মঙ্গলবার আরো দু'জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়।

আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয় আক্রান্তদের সবাই বিদেশফেরত অথবা তাদের পরিবারের সদস্য।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১