আপডেট : ১৭ March ২০২০
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার মুম্বাইয়ের কস্তুরবা হাসপাতালে মহারাষ্ট্রের বাসিন্দা ৬৪ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ভারতে কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ এ। এ পর্যন্ত মহারাষ্ট্রে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হলেও এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার দিল্লির রামলোহিয়া হাসপাতালে মারা যান ৬৮ বছরের এক বৃদ্ধা। এছাড়া গত বৃহস্পতিবার কর্ণাটকে মারা যান ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ। তিনি সৌদি আরব থেকে ফেরার পর করোনাভাইরাসে আক্রান্ত হন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১