আপডেট : ১৬ March ২০২০
জাতীয় প্যারেড স্কয়ারে মুজিববর্ষ উদ্বোধনী আয়োজন করা হবেনা বলে জানিয়েছেন মুজিববর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী। আজ সোমবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইন্সটিটিউটে এ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এসময় নাসের চৌধুরী আরও জানান, মঙ্গলবার রাত ৮টায় সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মাধ্যমে শুরু হবে উদ্বোধনী আয়োজন। তবে তাতে জনসমাগম থাকবে না। দুই ঘন্টাব্যাপী প্রোগ্রাম আমরা সাজিয়েছি। উদ্বোধন আয়োজন টিভির মাধ্যমে মানুষ দেখতে পারবে। এরপর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লেজার শো হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১