বাংলাদেশের খবর

আপডেট : ১৬ March ২০২০

সখীপুরে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন


টাঙ্গাইলের সখীপুরে এক স্কুল শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দারিপাকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

উপজেলার বড়চওনা-দেবরাজ সড়কের দারিপাকা বাজারে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে ওই বিদ্যালয়ের শিক্ষক, এলাবাসীসহ চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, রোববার সকালে সহকারী শিক্ষক আহসান হাবীবকে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি মজিবর রহমান শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে স্কুল মাঠের পাশে অকথ্য ভাষায় গালি গালাজ করেন।

স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে তাকে সভাপতি পদে সমর্থন না করায় ক্ষিপ্ত হয়ে তিনি ওই শিক্ষকের প্রতি ক্ষুব্ধ হন বলে তিনি জানান।

সহকারী শিক্ষক আহসান হাবীব বলেন, সাবেক সভাপতি মজিবর রহমান যেভাবে অশ্লীল ভাষায় গালমন্দ ও হুমকি-ধামকি দিচ্ছেন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক সভাপতি মজিবর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১