আপডেট : ১৫ March ২০২০
করোনাভাইরাসের কারণে দেশে এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রোববার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, এখন পর্যন্ত স্থানীয় পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ হয়নি। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। স্থানীয় পর্যায়ে এটি ছড়িয়ে গেলে প্রয়োজন বোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেব। মন্ত্রী বলেন, এখন পর্যন্ত বিদেশ থেকে যারা করোনাভাইরাসের সংক্রমণ ও আক্রান্ত হয়ে আসছেন তাদের শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে আমাদের বন্দরগুলোতে অনেক ভালো প্রস্তুতি ও ব্যবস্থা তৈরি করা হয়েছে। এ বিষয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সকলকে আতঙ্ক ছাড়ানো ও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১