বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২০

হোমনায় ২ মাদককারবারী আটক


কুমিল্লার হোমনায় পুলিশের বিশেষ অভিযানকালে এক কেজি গাাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- উপজেলার ভিটি কালমনি গ্রামের আবু তাহেরের ছেলে মো. শেখ ফরিদ প্রকাশ আলমগীর (৩৮) এবং রাজনগর গ্রামের মৃত নিরঞ্জন দাসের ছেলে হরিমন দাস (৪৮)।

থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার দুলালপুর বাজারের একটি ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে মাদকদ্রব্য গাঁজা বেচাকেনা করার সময় তাদের আটক করে পুলিশ। এসময় তাদের তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধার করে। পরে হোমনা থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার এদের আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১