বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২০

মুজিববর্ষের কোনো আয়োজন বাতিল হয়নি : পররাষ্ট্রমন্ত্রী


মুজিববর্ষ উদযাপনে কোনো আয়োজন বাতিল করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, মুজিববর্ষ উদযাপনে কোনো আয়োজন বাতিল করা হয়নি, ১৭ মার্চের অনুষ্ঠান হবে ভিন্ন আঙ্গিকে। আমন্ত্রিত অতিথিদের আসতে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠির পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী এটি স্থগিত করেছেন। কোনো এক বিশেষ সময়ে এ সফর আবার চূড়ান্ত হবে।

মন্ত্রী আরও বলেন, ইতালি একটি আইন করেছে, কারও শরীরে করোনাভাইরাস থাকলে তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। তারা অমান্য করে দেশে এসেছে। ইতালির আইনেই তাদের বিচার হওয়া উচিত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১