বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২০

জবিতে যৌন হয়রানির বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি


সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থীর সঙ্গে যৌন হয়ারানির ঘটনায় ও সারা দেশে সকল প্রকার যৌন নিপীড়নের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় ক্যাম্পাসে এই গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদ মূলক উক্তি, ভাষা, ও প্রতিবাদী চিত্র 'নারী কে নারী নয় নিজের মা-বোন ভাবতে শিখুন, নারী এক মা একই সত্ত্বা সুতরাং তাদেরকে সন্মান করতে শিখুন, যে স্তনের রস তোমার শরীরে রয়েছে সে স্তনের রসের প্রতি তোমার হিংস্র আচরণ কেন? এসব স্লোগান প্রদর্শন করে গণ স্বাক্ষর করেন শিক্ষার্থীরা।

গণ স্বাক্ষর করা নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল বলেন, আমরা শুধু যৌন হয়রানির বিরুদ্ধে স্বাক্ষর করি নি বরং নারীদের সকল ধরণের যৌন হয়রানি না করার প্রতি প্রতিজ্ঞা করেছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১