আপডেট : ০৯ March ২০২০
কুমিল্লার চান্দিনায় দুই পক্ষের সংঘর্ষে মনির হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মনির হোসেন চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের ছোট কলাগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাসার ও রাকিব নামে দুই ব্যক্তিকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। আটক বাসার (২৫) একই ইউনিয়নের বড় কলাগাঁও গ্রামের আব্দুল করিমের ছেলে এবং অপরজন রাকিব (২০) একই গ্রামের আব্দুস ছালামের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত ৫ মার্চ মনির হোসেন তার সবজি ক্ষেতে পানি সরবরাহ করায় সময় বড় কলাগাঁও গ্রামের হাসিব, শাহজালাল ও আরাফাতের সঙ্গে বাকবিত-া হয়। ওই বাকবিত-ার জের ধরে সন্ধ্যায় বড় কলাগাঁওয়ের ১৫/২০ জন যুবক ছোট কলাগাঁও এসে মনিরদের বাড়িতে হামলা চালায়। এতে দায়ের কোপে আহত হয় মনির। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢাকায় পাঠানো হয়। চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, ৫ মার্চ হামলার ঘটনায় ৬ মার্চ মনিরের চাচা মোহাম্মদ আলী বাদী হয়ে আটজনের নাম উল্লেখ অজ্ঞতনামা আরো ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দুইজনকে আটক করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১