আপডেট : ০৮ March ২০২০
জেলার তাড়াশে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে তিন বখাটে কিশোর ও এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এদের মধ্যে তিনজন এসএসসি পরীক্ষার্থী ও একজন ভ্যান চালক রয়েছে। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর মা থানায় এসে অভিযোগ করেন যে, তার মেয়ে কে মামলার এক নং আসামি বেত্রাশীন গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মো: রাকিব হোসেন (১৭) স্কুলে যাবার পথে প্রায়ই উত্যক্ত করতো। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে জানানো হলেও তার কোন প্রতিকার হয়নি। গত ৭ মার্চ বিকেল আনুমানিক চার টার দিকে বাড়ি থেকে কোচিংয়ে যাবার পথে রাকিব হোসেন তার তিন সহযোগী কাস্তা গ্রামের মো: জাহের আলীর ছেলে মো: নাছিম উদ্দিন(১৭), সাহেব আলীর ছেলে মো: আব্দুল জব্বার (১৫) ও মৃত: এন্তাজ আলীর ছেলে ভ্যান চালক মো: বাবুল আক্তার (১৮) কে সাথে নিয়ে মেয়েটির পথরোধ করে কু প্রস্তাব দেয়। এতে সে রাজী না হলে মেয়েটির হাত ধরে টানাটানি শুরু করলে সে চিৎকার করলে এলাকাবাসি এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে মেয়েটির মা তাড়াশ থানায় উল্লেখিত চারজন কে আসামি করে মামলা করলে, পুলিশ শুক্রবার রাতেই তাদের কে আটক করে। উল্লেখ্য, গত বছর ওই স্কুলে বখাটেদের অত্যাচারে ১০ স্কুল ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পরে প্রশাসনের সহায়তায় তারা পুণরায় স্কুলে যাওয়া শুরু করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১