আপডেট : ০৮ March ২০২০
“শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা কর্মসুচীর মধ্যদিয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসিলাহা মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক মো: মানুনুর রশীদ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, শরীফা খানম, পরভিন আক্তার প্রমুখ।
বক্তারা পরিবার, সমাজ ও রাস্ট্রের বিভিন্ন স্থানে নারীদের অবদান ও তাদের মর্যাদার উপর আলোকপাত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১