বাংলাদেশের খবর

আপডেট : ০৮ March ২০২০

ক্লাস রুম দখলকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৫

সংঘর্ষে আহত শিক্ষার্থীদের একাংশ ছবি : বাংলাদেশের খবর


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) রুম দখলকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক ও এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিকাল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷

আজ রবিবার বেলা ১২টার দিকে ক্লাস রুম এবং অফিস রুমের মধ্যকার জায়গার অসমবন্টণ নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পার্শ্ববর্তী বিভাগ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সাথেও হাতাহাতির ঘটনা ঘটে৷

এঘটনায় উভয় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২৫ জন এর মত গুরুতর আহত হয়েছে। এদের ভিতর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নিলরঞ্জন গুরুতর আহত হয়ে বর্তমানে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷

সংঘর্ষ চলাকালীন সময় উভয় বিভাগের শিক্ষক হামলার শিকার হয়। এতে উত্তেজনা আরো বেড়ে যায়।

এব্যাপারে সংঘর্ষে আহত হওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষিকা মাহাবুবা উদ্দীন বলেন, 'আমি অফিসে কাজ করছিলাম এমন সময় কিছু শিক্ষার্থী এসে অফিস রুমে হামলা চালায়৷ এসময় তারা জানালার কাঁচ ভাঙ্গে তাতে আমি গুরুতর আহত হই।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এমন ব্যবহার সত্যিই দুঃখজনক৷

এঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে৷ বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

 





বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১