বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০২০

মানবিক কারণে খালেদার জামিন চায় পরিবার


বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা খুবই খারাপ বলে মানবিক কারণে জামিন চেয়েছে তার পরিবার।

শনিবার (৭ই মার্চ) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ প্রত্যয় ব্যক্ত করেন তার বোন সেলিমা ইসলাম।

তিনি বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, উঠে দাঁড়াতে পারছেন না। মানবিক কারণে তার জামিন দেয়া উচিত। খালেদাকে জীবিত অবস্থায় মুক্তি পাবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

শনিবার বিকেল ৩টার দিকে পরিবারের ৫ সদস্য তার সঙ্গে হাসপাতালে দেখা করতে আসেন। এসময় তারা বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সেখানে এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন পরিবারের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বোন সেলিমা ইসলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১