বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০২০

জয়পুরহাটে এক প্রতিবন্ধী নারী ধর্ষণ, আটক ১


জয়পুরহাটের আক্কেলপুরে এক দৃষ্টি প্রতিবন্ধী নারী ধর্ষিত হয়েছে। এ ঘটনায় মাহবুব সুলতান নামের ধর্ষককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনামুখী ইউনিয়নের কোলা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে একই গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে মাহবুব সুলতান(৪৩) বিয়ের প্রলোভন দেখিয়ে গতকাল শুক্রবার রাতে কৌশলে তার বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির আর্তচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে ধর্ষককে আটক ও ধর্ষিতাকে উদ্ধার করেন।

ধর্ষক এলাকার প্রভাবশালী হওয়ায় একটি মহল বিষয়টি মিমাংসার চেষ্টা করছিলেন। বিষয়টি পুলিশ জানতে পেরে কোলা গ্রামে বসা শালিশস্থল থেকে ধর্ষককে আটক ও দৃষ্টি প্রতিবন্দী ওই নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, রোববার মেয়েটিকে আদালতের মাধ্যমে ডাক্তারী পরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়া হবে। এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১