বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০২০

তাড়াশে বিএনপির ইউনিয়ন কাউন্সিল সম্পন্ন

ডান দিক থেকে সোহরাব হোসেন (সভাপতি), সোলাইমান হোসেন (সাধারণ সম্পাদক), বিদ্যুৎ সরকার (সাংগঠনিক সম্পাদক) প্রতিনিধির পাঠানো ছবি


সিরাজঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) সকালে গোন্তা আলিম মাদ্রাসা মাঠে তালম ইউনিয়ন বিএনপির আহবায়ক ইসহাক আলী মেম্বরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু শামীম হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক বেনজীর আহমেদ শফী, যুগ্ন-আহবায়ক আব্দুর রহিম, স.ম  আফসার আলী, অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সদস্য সচিব সাইদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

আলোচনা সভা শেষে সকলের সম্মতিতে ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক পদে সোলাইমান হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক পদে বিদ্যুৎ সরকারকে নির্বাচিত করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১