বাংলাদেশের খবর

আপডেট : ০৫ March ২০২০

কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রসাশন মহিলা বিষয়ক দপ্তরের উদ্দ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের শহিদ মিনার প্রাঙ্গনে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, স্থানীয় সাংবাদিক বৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১