আপডেট : ০৫ March ২০২০
কারাগারকে অপরাধীদের বন্দীশালা নয়, অপরাধীদের সংশোধনাগার হিসাবে গড়ে তুলতে হবে, তাহলেই দেশে অপরাধীদের সংখ্যা কমে আসবে, অপরাধকর্ম ক্রমান্বয়ে হ্রাস পাবে, আইনশৃংখলা পরিস্থিতি আরো উন্নত হবে, মানুষের আইন মানার প্রবণতা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কক্সবাজার জেলা কারাগার পরিদর্শনকালে একথা বলেন। আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা কারাগার পরিদর্শনকালে জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন কারাবন্দীদের স্বাস্থ্য, খাওয়া দাওয়া, নিয়ম-শৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। তিনি কারা হাসপাতাল, কারা রান্নাঘর, কারাবন্দীদের সাথে সাক্ষাত খানা, অফিস সহ অন্যান্য সব বিভাগ পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন। বন্দীদের সাথে মত বিনিময়কালে তাদের সংশোধিত হয়ে সুন্দর পথে জীবন যাপনের জন্য তিনি আহবান জানান। জেলা প্রশাসক কারাগারে পৌঁছালে জেল সুপার মোকাম্মেল হোসেন তাকে স্বাগত জানান। এসময় অন্যান্যের মধ্যে জেলা সিনিয়র সহকারী কমিশনার, জেলার, ডেপুটি জেলার বৃন্দ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১