বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০২০

গ্রান্ড ট্যাঙ্ক রোডের নাম ফিরিয়ে আনা হবে: সোনারগাঁওয়ের ইউএনও


৯০ দিনের মধ্যে ইতিহাসের পাতায় লেখা গ্রান্ড ট্যাঙ্ক রোডের নাম ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন নবাগত সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম।

তিনি বলেন, এ সড়কের নাম সব কাগজে ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

আজ বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা প্রেস ক্লাবের উপদেষ্টা ও প্রথম আলোর সোনারগাঁ প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সোনারগাঁ থানা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কন্ঠের গাজী মোবারক, যুগান্তরের আল-আমিন তুষার, খোলা কাগজের সোনারগাঁ প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলাদেশের খবরের সোনারগাঁ প্রতিনিধি শাহ জালাল, বিজয় টিভির দ্বীন ইসলাম অনিক, জনকন্ঠের ফারুক হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা।

এ সময় সাংবাদিকরা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও অবৈধ দখলদার নিয়ে বিভিন্ন সমস্যা  কথা তুলে ধরেন।

এ সময় নবাগত ইউএনও সাইদুল ইসলাম কর্মক্ষেত্রে সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১