বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০২০

১০ হাজার ইয়াবা ও ২৫ লাখ টাকা সহ প্রবাসীর স্ত্রী আটক


কক্সবাজার জেলা পুলিশের ডিডেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) এক অভিযান ১০ হাজার পিচ ইয়াবা, ইয়াবা বিক্রির ২৫ লক্ষ নগদ টাকা সহ এক মহিলাকে আটক করেছে।

রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের নারিকেল বাগান এলাকায় মোহাম্মদ প্রবাসী জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী সামিরা বেগমকে (২৫) উল্লেখিত পরিমাণ নগদ টাকা ও ইয়াবা টেবলেট সহ হাতেনাতে আটক করা হয়। বিষয়টি ডিবি’র ভারপ্রাপ্ত ওসি শেখ আশরাফুজ্জামান নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ডিবি’র ইনস্পেকটর রাজীব সুত্র ধর বাদী হয়ে মঙ্গলবার ৩ মার্চ রামু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। 

রামু থানা কর্তৃপক্ষ জানান, আসামীকে কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে মঙ্গলবার বিকেলে আদালতে চালান দেওয়া হয়েছে। বিজ্ঞ আদালত আসামীকে চার্জ ওয়ারেন্ট মূলে কারাগারে প্রেরণের নির্দেশ দিলে একইদিন সন্ধ্যায় সামিরা বেগমকে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে, সাড়াষী এই অভিযানে নেতৃত্বদানকারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ বলেন, মাদক কারবারিরা যতই শক্তিশালী হোক তাদেরকে আইনের জালে একদিন আটকাতেই হবে। তাই সময় থাকতে সর্বনাশা ইয়াবা ব্যবসা থেকে সরে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সকল মাদক ব্যবসায়ীর প্রতি কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১