আপডেট : ০২ March ২০২০
নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে চার ক্লিনিক ও এক ফার্মেসীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট ইবনুল হাসান ইভেন। এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শাহেলা সুলতানা ঝুমা। এ সময় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধে আমিন ডায়গনস্টিককে ৩ হাজার, গ্রামবাংলা ক্লিনিকে ৩ হাজার, কেয়ার হাসপাতাল ৩ হাজার, লাইট হাউজ ডায়াগনস্টিক ৩ হাজার, রুপসী ফার্মেসীকে ১ হাজার টাকা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার ও র্ন্বিাহী ম্যাজিস্টেট ইবনুল হাসান ইভেন বলেন, এ ধরণের অভিযান জনস্বার্থে আরো বেগবান করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১