বাংলাদেশের খবর

আপডেট : ০২ March ২০২০

কালিয়াকৈর সফিপুর বাজারের ভয়াবহ অগ্নিকান্ড


গাজীপুরের কালিয়াকৈর পৌর সভার সফিপুর বাজারে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল রোববার আনুমানিক রাত ৩টায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় সফিপুর বাজারের দোকানদারা। ভয়াবহ আগুনে ১২ টি দোকান ঘর পুড়ে ছাই হয়েছে।

স্থানীয় জনগন ও ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসেন ইনর্চাস কবিরুল আলম জানান, ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানাযায়নি। তবে প্র‍াথমিকভাবে ধারনা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে।

উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, সকাল ৬টা ৩০ মিনিটে ঘটনা স্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থদের খোজ খবর নিয়ে পাশে থাকার আশ্বাস দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১