আপডেট : ০১ March ২০২০
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩ টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া তপারকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মাসুদ শেখ ( ৪০), নারায়নগঞ্জের গার্মেন্টেস ব্যবসায়ি খোকন মিয়া (৩৩) ও আবদুল মান্নান (৪০)। চিকিৎসাধীন অবস্থায় নিহতরা হলো নারায়নগঞ্জ জেলার ফতুল্লার থানার ফরিদ শেখ (৩৫), নারায়নগঞ্জের কাশিপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে। ঘটনাস্থলেই ৩ জন মারা যায়, গুরুতর আহত ২ জনকে ভাঙ্গা ৫০ শয্যা হাসপাতালে নেয়ার পরে মারা যায়। ভাংগা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান রোববার কুয়াকাটা থেকে ঢাকার ফেরার পথে বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া তপারকান্দি ব্রীজের নিকট আসলে স্প্রীড ব্রেকারে ধাক্কা লেগে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে আগুন ধরে যায়। মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান নিহতরা প্রায় সকলেই নারায়ণগঞ্জে ব্যবসায়ি। তারা পর্যটন নগরি কুয়াকাটায় বেড়াতে গিয়েছিল। ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১