বাংলাদেশের খবর

আপডেট : ০১ March ২০২০

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা


বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার দুপুরে ডাক্তারী পরীক্ষার জন্য ওই স্কুল ছাত্রীকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন জানান, গত ২৭ ফেব্রুয়ারী বিকেলে উপজেলার ছয়গ্রাম বাজার থেকে ফেরার পথে বেলুহার গ্রামের কালাম সরদারের পুত্র মাজেদ সরদার (২২) ও হাবিব ভূঁইয়ার পুত্র অরুন ভূঁইয়া ওই ছাত্রীর পথরোধ করে মুখ চেপে জোর করে জঙ্গলে নিয়ে যায়। সেখানে অরুনের সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করে মাজেদ সরদার। এঘটনায় শনিবার বিকেলে ধর্ষিতার নানা বাদী হয়ে থানায় মামলা করলে স্কুল ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১