বাংলাদেশের খবর

আপডেট : ২৬ February ২০২০

মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে: স্পিকার

পীরগঞ্জে শিশুমেলা উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রতিনিধির পাঠানো ছবি


জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাংসদ ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যারা ইতিহাস রচনা করতে চায়, তারা আস্তাকুড়ে চলে যাবে। ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর দেয়া ভাষণ আজ সারাবিশ্বে স্বীকৃত। মুলত: ওই দিনেই স্বাধীনতার ঘোষণা হয়ে গিয়েছিল। যারা স্বাধীনতার ঘোষণা নিয়ে জল ঘোলা করতে চায়, তারা বোকার স্বর্গে বসবাস করছেন।

আজ বুধবার বিকালে রংপুরের পীরগঞ্জে শিশুমেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক আসিব রহমান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, শিশুদের জন্য বঙ্গবন্ধু ১৯৭৪ সালে প্রথম শিশু অধিকার আইন প্রনয়ণ করেন। বর্তমানে শেখ হাসিনার সরকার সেটিকে আরো যুগোপযোগী করে তুলেছে। এদেশের জন্য বঙ্গবন্ধুর মতো সুদুর প্রসারী পরিকল্পনা আর কেউ প্রনয়ণ করতে পারেন নি। তাই তিনি বঙ্গবন্ধু, তাই তিনি জাতির পিতা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করতে শিশুদের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে।

এরপর তিনি উপজেলা পরিষদ চত্ত্বরে ২৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তির উদ্বোধন করেন। এর আগে তিনি বিমান যোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে নেমে সড়কপথে বিকাল ৩টায় তাঁর নিজ নির্বাচনী আসন পীরগঞ্জে আসেন। আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আর.ই.আর.এম.পি প্রকল্পের আওতায় প্রতি ইউনিয়নে মহিলা কর্মী তালিকা চুড়ান্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং একই স্থানে দুপুরে রংপুর জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্টির উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজই তিনি ঢাকার উদ্দেশ্যে পীরগঞ্জ ত্যাগ করবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১