আপডেট : ২৪ February ২০২০
কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কাকিচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৫ বছরের অধিক সময় থেকে কোন মুসলমান শিক্ষক নেই। ফলে হিন্দু শিক্ষকরা পড়ান ইসলাম ধর্ম। শিক্ষা অফিসার বললেন, আমাদের কিছু করার নাই। প্রাথমিক বিদ্যালয় এলাকার জনসাধারণ, অভিভাবক ও গ্রামবাসী জানান, বিগত ৫ বছর থেকে বিদ্যালয়ে কোন মুসলমান শিক্ষক নেই। বিষয়টি শিক্ষা অফিসের নজরে আনলেও কোন প্রতিকার মেলেনি। ফলে বিগত প্রায় ৫-৬ বছর যাবত ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষক না থাকায় হিন্দু শিক্ষক দিয়ে ইসলাম শিক্ষা পড়ানো হচ্ছে। এ ব্যাপারে কুলাউড়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আইয়ুব উদ্দিন জানান, এটা থাকতে হবে এমন কোন বিধান নাই। এমন অনেক বিদ্যালয় আছে দেশে। আমরা চাইলেও সেখানে মুসলমান শিক্ষক দিতে পারবো না। দেয়ার কোন বিধানও নেই। কুলাউড়ায় এমন আরও বিদ্যালয় আছে কিনা বিষয়টি তার জানা নেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১