বাংলাদেশের খবর

আপডেট : ২০ February ২০২০

আশুলিয়ায় ২৫শ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


আশুলিয়ায় ২৫শ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিস। এই অভিযানে আনুমানিক ২ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয় এবং অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত রাইজার এবং ১ ও ২ ইঞ্চি সাইজের ব্যবহৃত পাইপ খুলে জব্দ করা হয়েছে।

বৃহষ্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার ধোনাইদ এবং ইউসুফ মার্কেট এলাকায় এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করা হয়।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, ঠিকাদার মোঃ মনির হোসেনসহ তিতাসের কারিগরি টিমের প্রায় ৮০ জন শ্রমিক।

অভিযানের ব্যাপারে আবু সাদাত মোঃ সায়েম জানান, আশুলিয়ায় দুইটি এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করা হয়েছে। এই দুই এলাকার প্রায় ২ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলা ফেলা হয়েছে এবং আনুমানিক প্রায় ২৫শত বাসাবাড়ীতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এই অবৈধ সংযোগ গ্রহনকারী এবং তাদেরকে যারা সংযোগ প্রদান করেছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১