আপডেট : ১৮ February ২০২০
নেত্রকোণার কলমাকান্দায় জব্দকৃত ৫০টি ভারতীয় গরু প্রকাশ্যে নিলামে প্রায় সাড়ে ২৮ লক্ষ টাকায় বিক্রি করেছেন থানা পুলিশ প্রশাসন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলার বিজ্ঞ আদালতের আদেশে কলমাকান্দা থানার মুক্ত মঞ্চে প্রকাশ্যে নিলাম ডাকে ওই জব্দকৃত ভারতীয় গরু ছোট-বড় ৫০টি কে ৫ টি করে ১০টি লটে ভাগ করে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। এ নিলাম ডাকে ২৬ জন অংশ গ্রহণ করেন। এ নিলাম ডাকের প্রক্রিয়া বিকাল ৫ টায় শুরু হয়ে রাত সাড়ে ৭ টায় সম্পন্ন হয়। কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান ২৬ জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা ০৭ জনের নিকট ২৮ লক্ষ ৪৭ হাজার টাকায় ওই জব্দকৃত ৫১টি এর মধ্যে ৫০টি ভারতীয় গরু বিক্রি করা হয়েছে। নিয়মমাফিক ভাবে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। ৫১টি এর মধ্যে একটি গরু পারাপারের সময় অতিরিক্ত চাপে ১টি গরু গুরুত্বর অসুস্থ পড়ে। পরে ওই গরুটি সোমবার ভোরে মারা গেছে । এ সময় উপস্থিত ছিলেন জেলার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সোহেল রানা ও দুর্গাপুর সার্কেল, সহকারী পুলিশ সুপার, মাহমুদা শারমিন নেলী প্রমুখ। উল্লেখ্য গত বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কলমাকান্দা থানায় আসার পথে গোপন সংবাদে জানতে পারেন যে ভরতপুর ও বারমারি সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় গরুগুলো কলমাকান্দার লেংঙ্গুরা ইউনিয়নের রাজনগর বিলে বিক্রির জন্য ওই স্থানে বেঁধে রেখেছে। তাৎক্ষণিক ওখানে ছুটে যান তিনি। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় গরু গুলোকে রেখে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ওই দিন বিকালে বিল থেকে পরিত্যক্ত অবস্থায় ছোট-বড় ৫১টি ভারতীয় গরু জব্দ করে কলমাকান্দা থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১