আপডেট : ১৭ February ২০২০
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সামাজিক সংগঠন আলোকিত বাড়ি মজলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আলোকিত বাড়ি মজলিসের সভাপতি আসাদ প্রধানের সভাপতিত্বে মাদক বিরোধী সভায় প্রধান অতিথি ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুল। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন, সোনারগাঁ থানা উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি দাস, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, আলোকিত বাড়ি মজলিসের সদস্য ও ব্যবসায়ী মনির হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি আরিফ মাসুদ বাবু বলেন, একজন মাদকাসক্ত ব্যাক্তিই একটি পরিবারকে ধ্বংস করে দেয়। সবাইকে এ বিষেেয় সচেতন হতে হবে। সোনারগাঁয়ে কাউকে মাদক ব্যবসা করতে দেয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১