বাংলাদেশের খবর

আপডেট : ১৩ February ২০২০

ধনবাড়ীতে দুর্বৃত্তদের হাতে ভ্যান চালক খুন

নিহত তারা মিয়া প্রতিনিধির পাঠানো ছবি


টাঙ্গাইলের ধনবাড়ীতে তারা মিয়া (৬০) নামের এক অটো ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তাঁর ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে যায়।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মোমিনপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ তারা মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত তারা মিয়া ৫ সন্তানেরজনক ও ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের সমতকুড় গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে মাসুদ মিয়া জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাবা বাড়ী থেকে বের হন। দীর্ঘ সময় চলে যায় কিন্ত বাড়ী ফিরে না আসায় পরিবারের সবাই মিলে তাকে খোঁজাখুজি করা হয়। গত বুধবার রাতে কোন এসময় তার কাছ থেকে একদল দুর্বৃত্ত তাঁর ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। তিনি বাধা দিলে হয়ত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করে মোমিনপুর এলাকার রাস্তার সাথে একটি কলাবাগানের পাশে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ২০ইং) দুপুরে স্থানীয় লোকজন পড়ে থাকা লাশটি দেখতে পেয়ে থানায় ও পরিবারের নিকট খবর দেয়। খবর পেয়ে ধনবাড়ী থানা পুুুলিশ লাশ উদ্ধার করে।

ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত তারা মিয়ার ছেলে মাসুদ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১